শিবগঞ্জের জামুরহাটে ৯৩ বস্তা সরকারি চালসহ আটক-১
নিউজরুম
২৬-০৯-২০১৯ ০১:৪৬ পূর্বাহ্ন
|
|
শিবগঞ্জের জামুরহাটে ৯৩ বস্তা সরকারি চালসহ আটক-১
রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাটে সরকারী চাল কালোবাজারী করে ক্রয় করে গুদামজাত করার সময় বাবু মিয়া (৫০) নামের এক ব্যক্তিসহ ৯৩ বস্তা সরকারী চাল আটক করেছে করেছে থানা পুলিশ। জানা যায়, ২৫ সেপ্টেম্বর সকাল বুধবার সকাল ১১টা সময় শিবগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জামু হাটে জনৈক মকবুলের চাতাল নামক স্থানে এসআই আহসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদে বিতরণকৃত সরকারি ৩০ কেজি ওজনের ৯৩ বস্তা চালসহ বাবু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে। পরে জব্দকৃত চাল সহ বাবু মিয়াকে থানায় নিয়ে যাওয়া হয়। এব্যাপারে বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান আঃ গফুর মন্ডল বলেন, আমরা সঠিক নিয়ম মেনেই চাল বিতরণ করেছি। কে বা কাহারা চাল কালোবাজারি করেছে আমি জানিনা। জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হবে।
ক্যাপসনঃ শিবগঞ্জের জামুরহাটে উদ্ধারকৃত ৯৩ বস্তা সরকারি
নিউজরুম ২৬-০৯-২০১৯ ০১:৪৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 367 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ