শিবগঞ্জে মনের মত স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে স্লোগানে মীনা দিবস পালিত
০৪ মে, ২০২৬ ০৪:১৮ অপরাহ্ন

  

শিবগঞ্জে মনের মত স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে স্লোগানে মীনা দিবস পালিত

নিউজরুম
২৫-০৯-২০১৯ ০৭:৫৭ পূর্বাহ্ন
শিবগঞ্জে মনের মত স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে স্লোগানে মীনা দিবস পালিত
শিবগঞ্জ প্রতিনিধিঃ “মনের মত স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে” এই স্লোগান নিয়ে শিবগঞ্জে পালিত হল মীনা দিবস। মঙ্গলবার এ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী প্রমূখ। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতা ও যেমন খুশী তেমন সাজো এর বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজরুম ২৫-০৯-২০১৯ ০৭:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 416 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com