বেলকুচিতে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)
২৫ এপ্রিল, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন

  

বেলকুচিতে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৪-০৯-২০১৯ ০৯:০৫ অপরাহ্ন
বেলকুচিতে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে শারদীয় দূর্গোৎসব-২০১৯ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষে বেলকুচি থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে থানা চত্বরে ৫৯ টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় বেলকুচি থানার (ওসি তদন্ত) ফজলে আশিকের সঞ্চালনায় ও অফিসার ইনর্চাজ (ওসি) আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়ার সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মোহাম্মদ রেজা সারোয়ার, আনসার ভিডিপি কর্মকর্তা মোশারফ হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর ররহমান, পূজা উর্যাপন কমিটির সাধারন সম্পাদক বৈদ্যনাথ রায়, বেলকুচি উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ন-অহব্বায়ক আনন্দ রায়, জয় শংকর সাহাসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় অফিসার ইনর্চাজ আনোয়ারুল ইসলাম বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এই উৎসব অর্থাৎ হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে দলক্ষেই মূলত এ মতবিনিময় সভার আয়োজন। দূর্গাপূজায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল পূজা মন্ডপ ও উপজেলার প্রধান প্রধান ফটকে পুলিশসহ সাদা পোশাকে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-০৯-২০১৯ ০৯:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 778 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com