শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৪-০৯-২০১৯ ১১:০১ পূর্বাহ্ন |
বিশেষ প্রতিনিধি ঃ নাট্য নিকেতন’র সদস্য দীপা রানী গুপ্ত চতুর্দশ জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসবে পিপলস থিয়েটার এসোসিয়েশন প্রবর্তিত মঞ্চকুড়ি পদক পেয়েছে নাট্য নিকেতন’র সদস্য দীপা রানী গুপ্ত। ২২ সেপ্টেম্বর রবিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যকলা অডিটরিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীপা গুপ্ত কে মঞ্চকুড়ি পদক তুলে দেন মঞ্চ,টেলিভিশন ও চলচ্চিত্র অবিনেতা আজিজুল হাকিম।
সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগীতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এসোসিয়েশন এর আয়োজনে ২০ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে চতুর্দশ জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব। উৎসবে প্রতিদিন জেলা ভিত্তিক মঞ্চকুড়ি পদক প্রদান করা হয়। ২০ সেপ্টেম্বর উৎসবের উদ্ধোধন করেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। উৎসবে ৬৪ জেলার ১০০টি দল নাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করে।
দীপা রানী গুপ্ত নাট্য নিকেতন’র নিয়মিত সদস্য। নাট্য নিকেতন’র হয়ে সে বিভিন্ন উৎসবে নাটকে অভিনয় করেছে। এছাড়া বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত কিশোর মঞ্চে প্রর্দশিত নাটকে অভিনয় করেছে। তার অভিনিত নাটক গুলোর মধ্যে উল্লেখযোগ্য নাটক বিন্দিয়া,৭১’র ট্রাজেডি,যুদ্ধ সন্তান,একটি তুলসী গাছের জীবনী তোতা কাহিনী, এবং ছুটি। ছুটি নাটকে অভিনয়ের জন্য সে মঞ্চকুড়ি পদক পেয়েছে। এর আগে নাট্য নিকেতন’র সদস্য হৃদয় সুত্রধর,দীপক সুত্রধর তপন,সবুজ সুত্রধর,রওনক আফরিন বৃষ্টি,হোসাইন মাহমুদ বণী,খালিদ হাসান মিজান, আবির রাহা বিপুল. শাওন পাল মঞ্চ কুড়ি পদক পেয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com