চতুর্দশ জাতীয় শিশু কিশোর নাট্য উৎসবে নাট্য নিকেতন’র ছুটি নাটক মঞ্চায়িত
১৯ এপ্রিল, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন

  

চতুর্দশ জাতীয় শিশু কিশোর নাট্য উৎসবে নাট্য নিকেতন’র ছুটি নাটক মঞ্চায়িত

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৩-০৯-২০১৯ ১০:২৮ অপরাহ্ন
চতুর্দশ জাতীয় শিশু কিশোর নাট্য উৎসবে নাট্য নিকেতন’র ছুটি নাটক মঞ্চায়িত

 চতুর্দশ জাতীয় শিশু কিশোর  নাট্য ও সাংস্কৃতিক উৎসবের ৩য় দিনে নাট্য নিকেতন সিরাজগঞ্জের ছুটি নাটক মঞ্চায়িত হয়েছে। ২২ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই নাটক মঞ্চায়িত হয়। কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নাটকটির নাট্য রুপ ও নির্দেশনা দিয়েছে দিলীপ গৌর। নাটক শেষে অভিনেতাদের হাতে উৎসব সনদ তুলে দেন মঞ্চ,টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা অজিজুল হাকিম। এসময় তিনি অভিনেতাদের প্রশংসা করে বলেন রবীন্দ্র নাথ ঠাকুরের কল্পনার ফটিককে বাস্তবে রুপান্তর দিয়ে হৃদয়গ্রাহী যে দৃশ্যগুলো করেছে  তা সত্যি প্রশংসার দাবিদার। এসময় তিনি আরো বলেন আমাদের আশে পাশে ফটিকের মত অনেক শিশু কিশোর রয়েছে যা অনাদরে অনাহারে দিনপাত করছে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে বিশাল চন্দ,নীপা গুপ্ত,দীপা গুপ্ত,শেখ আসিফ উল্লাস,জামী  হাসান,স্বপন সেখ, তাওহীদ হোসেন লিয়ন,রাশেদ হোসেন,নিবির সাহা,অংকুর পোদ্দার অর্ক।

সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগীতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এসোসিয়েশন এর আয়োজনে ২০ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে চতুর্দশ জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব। ২০ সেপ্টেম্বর উৎসবের উদ্ধোধন করেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। উৎসবে ৬৪ জেলার ১০০টি দল নাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করে।


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৩-০৯-২০১৯ ১০:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 554 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com