বেলকুচিতে আ'লীগ নেতা সোবাহান খানের ৩৩তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ আওয়ামীলীগ বেলকুচি উপজেলা শাখার সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধেরর সংগঠক ও রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সোবাহান খাঁনের ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাত মাহফিল, দোয়া, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বেলকুচি উপজেলায় রাজাপুর ইউনিয়নে আগুড়িয়া গ্রামের মরহুমের নিজ বাস ভবনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ আকন্দের সঞ্চালনায় ও মরহুমের ছোট ভাই কাশেম খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁন, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহাবেদ সাহা, আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক প্রমানিক, রহমত আলী শেখ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মরহুম আব্দুস সোবাহান খাঁন সাহেবের ছিলেন একজন ভালো মানুষ দেশ প্রেমিক ও সাহসী সৈনিক তিনি সারা জীবন দেশের ভালো কাজেই নিজেকে বিলিয়েছেন। পরিশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৩-০৯-২০১৯ ০৯:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 1312 বার দেখা হয়েছে।