শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-০৯-২০১৯ ০৭:৪৩ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে সুমাইয়া খাতুন (৭) নামে এক শিশু অটোরিক্সা চাপায় নিহত হয়েছে।
সোমবার উপজেলা বারুহাস-রানীহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘনা ঘটে। নিহত শিশু উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, শিশু সুমাইয়া বাড়ির পাশে সড়কের ওপর খেলা করছিল। এ সময় একটি অটোরিক্সা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে তাৎক্ষনিক করে হাসপাতালে নেয়া পথে সে মারা যায়।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শিশু নিহতের বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com