বেলকুচিতে পূজা উদযাপন কমিটির সাথে প্রশাসনের মত বিনিময় (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে ইউএনও এস,এম সাইফুর রহমানের সভাপতিত্বে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে উপজেলার সকল মন্ডপে দূর্গাপূজা উদযাপনের লক্ষ্যে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আফসানা ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম ইউসুফজী খান, পৌরমেয়র বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বৈদ্যনাথ রায়, পূজা কমিটির সদস্য ডাঃ বিদ্যুৎ কুমার সূত্রধর, জয় শংকর সাহা, ডাঃ নিমাই সাহা, সহঃ অধ্যাপক দুলাল চৌধুরী, বৈদ্যনাথ সাহা, আনন্দ রায় প্রমুখ। এবারে বেলকুচি উপজেলায় ৬৮টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৩-০৯-২০১৯ ০৭:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 807 বার দেখা হয়েছে।