শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ২৩-০৯-২০১৯ ০৬:২৩ অপরাহ্ন |
রায়গঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে নির্মানাধিন সরকারী গণসৌচাগার ভেঙ্গে দিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। উপজেলার ধানঘরা ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ হারুন অর রশিদ (হারুন মেম্বর) জানান বাশুড়িয়া চৌরাস্তা বাজারে এলজিএসপি’র বরাদ্দকৃত ১ লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধিন গণসৌচাগারটির কাজ শেষ পর্যায়ে ছিল। একই গ্রামের মরহুম জয়নাল চেয়ারম্যানের ছেলে লিটন রবিবার বিকেলে লোকজনের সামনে সৌচাগার ভাংচুরের হুমকি দেয়ার পর সোমবার সকালে ল্যাট্রিনটি ভাংচুর অবস্থায় দেখা যায়। হুমকি ও ভাংচুরের বিষয়ে ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম মাসুমকে জানিয়েছি। চেয়ারম্যান বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে লিটন বলেন নির্মানাধিন শৌচাগারটি স্থানীয় বাজার এলাকার জন্য খুবই প্রয়োজন। এটি ভাংচুরের প্রশ্নই আসেনা। অন্য কেউ ভাংচুর করে থাকতে পারে। হুমকি ও ভাংচুরের ঘটনার সাথে আমার নাম জড়ানো একটি ঘোরতর ষড়যন্ত্র। এ ব্যাপারে রায়গঞ্জ এলজিইডি দপ্তরের সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ভাংচুরের সত্যতা স্বীকার করে বলেন, আমি কাজ বন্ধ রেখে চেয়ারম্যানের মাধ্যমে আইনি সহায়তা নেয়ার পরামর্শ প্রদান করেছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com