তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হয়নি ৫৮ বছরেও
২৯ এপ্রিল, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন

  

তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হয়নি ৫৮ বছরেও

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৩-০৯-২০১৯ ০৪:১১ অপরাহ্ন
তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হয়নি ৫৮ বছরেও

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের অবস্থিত একমাত্র বিদ্যাপিঠ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার ৫৮ বছরেও সরকারীকরণ হয়নি।
উপজেলা পৌর শহরে ১৯৬২ইং সালে স্থাপিত তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি সরকারীকরনের জন্য এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণ হোক।
স্থানীয়রা জানান, ১৯৬২ইং সালে তাড়াশ গ্রামের কয়েকজন শিক্ষানুরাগী ব্যাক্তি মিলে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেনে। এছাড়া বিদ্যালয়টি ৮৬ শতক জায়গার ওপর নির্মিত একটি তিনতলা ভবন, একটি দুইতলা ও একটি একতলা ভবনও রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ বা ভবন, মাল্টিমিডিয়া ক্লাসরুম,আধুনিক বিজ্ঞানাগার, মানসম্মত পাঠাগার এবং চিত্তবিনোদনের জন্য বিনোদন সামগ্রীসহ রয়েছে মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা। তারপরেও পুরাতন এই বিদ্যালয়টি জাতীয়করন না হওয়ায় হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসি।
তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম (বিএসসি) জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর উপজেলা ও জেলা পর্যায়ে অনেকবার বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের খ্যাতি অর্জন করেছে। বর্তমানে ওই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ছয়শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষকের সংখ্যা ২৩ জন ও অন্যান্য কর্মচারী মিলে ৩১জন কর্মরত রয়েছেন। তাছাড়া উপজেলার মধ্যে প্রথম ডিজিটাল বিদ্যালয় তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির মো. জাকির হোসেন বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি পড়ালেখা,শিক্ষা-সাংস্কৃতিক কর্মকান্ডে এগিয়ে রয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতীয়করণের দাবি সংবলিত আবেদনও দিয়েছিলেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.মো.আব্দুল আজিজ বলেন, তাড়াশ সদরের দীর্ঘদিনের পুরাতন একমাত্র বিদ্যালয়। আর এ বিদ্যালয়টি সরকারীকরনের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর আবেদন জানানো হয়েছে। ইনশাল্লাহ বিদ্যালয়টি সরকারীকরন করা হবে। এছাড়া এই শিক্ষা প্রতিষ্ঠানটি পড়ালেখা,ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে বছরের পর বছর অবদান রাখছে বলেও জানান এই সংসদ সদস্য।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-০৯-২০১৯ ০৪:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1122 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com