শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০৯-২০১৯ ০৩:৫০ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় সেতু খাতুন (১৯) নামের এক গৃহবধু খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ সোমবার বেলা ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল সেতুর অদূরে একটি ধুইঞ্চা ক্ষেত থেকে সেতুর প্রায় অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে। নিহত সেতু উপজেলার ঘাটিনা মধ্যপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং বেতকান্দি গ্রামের বাকপ্রতিবন্ধী কাবিউল ইসলাম কারির স্ত্রী। সেতুকে ৩/৪ দিন আগে খুন করে লাশ ধুইঞ্চা ক্ষেতে ফেলে রাখা হয় বলে পুলিশের ধারণা।
উল্লাপাড়া পুলিশ সার্কেলের এএসপি গোলাম রহমান মেয়েটির বাবার বাড়ির উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে জানান, সেতুর ইতোপূর্বে উল্লাপাড়া পৌর শহরের গুচ্ছ গ্রামে বিয়ে হয়েছিল। মাস ছয়েক আগে সেখান থেকে সেতু তালাক প্রাপ্ত হন। এরপর দুথমাস আগে উল্লাপাড়ার বেতকান্দি গ্রামের মোঃ শান্তা ইসলামের ছেলে বাকপ্রতিবন্ধী কাবিউল ইসলামের সঙ্গে সেতুর আবার বিয়ে হয়। দ্বিতীয় স্বামীর বাড়িতে সেতু ভালোই ছিল। গত বৃহস্পতিবার থেকে সেতু নিখোঁজ ছিলেন। এরপর সোমবার সকালে তার লাশ উক্ত ধুইঞ্চা ক্ষেত থেকে উদ্ধার করা হয়। সেতু কিভাবে মারা গেলেন বা কিভাবে খুন হলেন এখনও সঠিকভাবে তা জানা যায় নি। তবে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে বলে উল্লেখ করেন এএসপি। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ শওকাত ওসমান জানান, নিহত সেতুর বাবা এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com