রেহাই পুকুরিয়া হতে সলিমাবাদ পর্যন্ত রাস্তার বেহাল দশা এইতো চৌহালীর রাস্তা
২৯ এপ্রিল, ২০২৬ ০৩:৫৮ পূর্বাহ্ন

  

রেহাই পুকুরিয়া হতে সলিমাবাদ পর্যন্ত রাস্তার বেহাল দশা এইতো চৌহালীর রাস্তা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২২-০৯-২০১৯ ০২:৪৬ অপরাহ্ন
রেহাই পুকুরিয়া হতে সলিমাবাদ পর্যন্ত রাস্তার বেহাল দশা এইতো চৌহালীর রাস্তা

চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের যমুনা নদী ভাঙ্গনে বিপর্যস্ত জনপদ চৌহালীর রেহাই পুকুরিয়া হতে সলিমাবাদ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার এখন বেহাল দশা চলছে। কাচা রাস্তাটি গত বন্যায় ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় অনেকটাই চলাচলের অনুপযোগী হয়েছে। রাস্তাটি দিয়ে চলাচলে মানুষকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। এ অবস্থায় চৌহালী ও নাগরপুরের হাজার-হাজার মুনুষের চলাচলের একমাত্র এই রাস্তাটি দ্রুত সংস্কার দাবী সবার।

 

সাড়া দেশ যেখানে নানা উন্নয়নে দুর্বর গতীতে এগিয়ে যাচ্ছে। সেখানে প্রাকৃতিক বিপর্যয়ে নানা ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থল পাকড়াশী জমিদারদের এক সময়ের দেশের অন্যতম সম্পদশালী এই এলাকা। যমুনার কড়ালগ্রাসী থাবা ক্রমান্বয়ে এলাকাটি নিশ্চিন্থ করে ফেলছে। গত বন্যাতেও রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বিশেষ করে উপজেলার রেহাই পুকুরিয়া বাজার হতে দক্ষিনে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ সেতু পর্যস্ত ৫ কিলোমিটার গুরুত্বপুর্ন কাচা রাস্তাটি ব্যাপক ভাবে ক্ষতি গ্রস্ত হয়েছে। রাস্তার চর নাকালিয়া তালুকদার বাড়ি এলাকা, চরনাকালিয়া আরফান মোল্লার বাড়ি হয়ে বিনানই পুর্বপাড়া জামে মসজিদ এলাকা হতে মনিহার ব্যাপারীর বাড়ি পর্যন্ত এবং বিনানই কমিউনিটি ক্লিনিক হয়ে সলিমাবাদ সেতু পর্যন্ত রাস্তার অনেক স্থানে মাটি সরে গিয়ে খানা-খন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চৌহালী-নাগরপুরের সংযোগ রক্ষাকারী এই রাস্তার এরকম বেহাল অবস্থার কারনে যাত্রা পথে হাজার-হাজার মানুষ চড়ম দুর্ভোগ পোহাচ্ছে। কাদাময় রাস্তাটি হেটে কোন রকমে যাওয়া গেলেও ভ্যান বা ঘোড়ার গাড়িতে করে কোন জিনিস-পত্র আনতে গেলেই ঘটে বিপত্তি। গর্ত পাড় হতে চড়ম ভোগান্তিতে পড়তে হয়। ৮/১০ জনে মিলেও উঠানো যায়না মালবাহী এসব বাহন। 


এ ব্যাপারে চর নাকালিয়া গ্রামের কৃষক হোসেন আলী ও ঘোড়ার গাড়ী পরিচালনা কারী রজব আলী জানান, রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার-হাজার মানুষ চৌহালী উপজেলা সদর এবং নাগরপুরের একটি অংশে যাতায়ত করে। অনেক গুরুত্ব বহন করলেও রাস্তাটি দীর্ঘ দিন ধরে অবহেলায় পড়ে আছে। এ কারনে অসংখ্য মানুষ আমরা দুর্ভোগ পোহাচ্ছি। 


বর্তমানে একটু বৃষ্টিতেই রাস্তাটি কাদাময় হওয়ায় পুরোপুরী চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্কুলগামী ছাত্র-ছাত্রী সহ পাশের কমিউনিটি ক্লিনিকে যাওয়া রোগীদের পড়তে হয় বিপাকে। এ ব্যাপারে বিনানই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আইয়ুব আলী, পল্লী চিকিৎসক লতিফ মোল্লা, সাবেক ইউপি সদস্য আশরাফ আলী, ব্যবসায়ী আলমাস হোসেন জানান, শুধু চৌহালী উপজেলায় নয় সিরাজগঞ্জ জেলা জুড়ে এমন অচল রাস্তা আছে কিনা সন্দেহ। এজন্য কেউ খোঁজও নেয়না। নির্বাচনের সময় অনেকেই অনেক রকম প্রতিশ্রুতি দেয় কিন্তু পড়ে আর কেউ খবর রাখেনা। এজন্যই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। আমরা চাই দ্রুত যেন রাস্তাটি মেরামত করে পাকা করণ করা হয়। 


বিষয়টি নিয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু তাহির জানান, রাস্তাটি এলজিইডির অধিনস্ত হওয়ায় তাদের আমরা সংস্কারের জন্য জানিয়েছি। তবে কাজ বাস্তবায়ন বিষয়ে এখনো তারা কিছু জানায়নি। দ্রুত এখানে কাজটি হওয়া দরকার।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২২-০৯-২০১৯ ০২:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 756 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com