তাড়াশে কর্মরত সাংবাদিকদের সাথে এমপি আজিজের মতবিনিময় সভা
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৫৩ পূর্বাহ্ন

  

তাড়াশে কর্মরত সাংবাদিকদের সাথে এমপি আজিজের মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২১-০৯-২০১৯ ০৫:৫৮ অপরাহ্ন
তাড়াশে কর্মরত সাংবাদিকদের সাথে এমপি আজিজের মতবিনিময় সভা

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের  তাড়াশ উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ । এসময় তিনি বলেন, আমি দূর্ণীতি করি না, কাউকে দূর্ণীতি করতে দেওয়া হবে না।

২১ সেপ্টেম্বর শনিবার সকালে নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হক, এমপি’র সহধর্মীনি ডাঃ হাফিজা সুলতানা, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাস, সাধারন সম্পাদক সাহেদ খান জয়, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক আহমেদ,  সাধারন সম্পাদক মোঃ আব্দুল বারী খন্দকার,  সাংবাদিক অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, এম মামুন হুসাইন,  প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, অধ্যাপক শফিউল হক বাবলু,  সাব্বির আহম্মেদ, মোঃ রফিকুল ইসলাম, শামিউল হক শামীম, এম ছানোয়ার হোসেন,  আশরাফুল ইসলাম রনি,  লুৎফর রহমান, হাদিউল হৃদয়  প্রমূখ।

মতবিনিময় সভায় এমপি বলেন, তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।  ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়ে মাদকমুক্ত করতে সক্ষম হয়েছি।  স্বাস্থ্য স্যানিটেশন, পিওর ওয়াটার সাপ্লাই, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামগত উন্নয়ন, আশ্রয়ন প্রকল্প, শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা উপকরন ও ক্রিড়া সামগ্রী বিতরনসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছি।

আগামীতে খুব অল্প সময়ের মধ্যেই প্রতিটি গ্রামে ১টি করে খেলার মাঠ, জমি আছে ঘর নাই প্রকল্পের মাধ্যমে প্রায় ১৮০০টি ঘর, চলনবিল উন্নয়ন প্রকল্প, মৎস্য হিমাগার, চলনবিলের মাঝে একটি পর্যটন কেন্দ্র স্থাপন, আরও ২টি খাদ্য গুদাম তৈরি, প্রতিটি গ্রামে কৃষক ও কৃষিবান্ধব রাস্তা তৈরিসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড হাতে নিয়েছি যার অধিকাংশই প্রক্রিয়াধীন রয়েছে।

এসকল উন্নয়নমূলক কাজ সমাপ্ত করার জন্য তিনি সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০৯-২০১৯ ০৫:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 721 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com