সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন উল্লাপাড়ার ইউএনও
০৬ মে, ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন

  

সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন উল্লাপাড়ার ইউএনও

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২১-০৯-২০১৯ ০৫:৫৮ অপরাহ্ন
সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন উল্লাপাড়ার ইউএনও

উল্লাপাড়া প্রতিনিধিঃ  ১৫দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকতার্ মোঃ আরিফুজ্জামান। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে ২৯ সদস্যের প্রতিনিধি দলের একজন সদস্য হিসেবে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হন। মন্ত্রী পরিষদ বিভাগের উদ্যোগে মাঠ প্রশাসনের দক্ষতা বৃদ্ধি প্রকল্পের আওতায় উর্ধতন সরকারি কর্মকতার্দের এই দলটি অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। প্রতিনিধি দলে সচিব, জেলা প্রশাসক, উপজেলা নিবার্হী কর্মকতার্সহ উর্ধতন সরকারি কর্মকতার্রা রয়েছেন। আগামী ৮ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরার কথা রয়েছে।  

ইউএনও আরিফুজ্জামান জানান, অস্ট্রেলিয়ার গ্রিফিট বিশ্ববিদ্যালয়ে তাদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার মাঠ পযার্য়ে সিটিজেন চাটার্র এবং সার্ভিস ডেলিভারির বিভিন্ন উন্নয়ন কলা-কৌশল প্রত্যক্ষ করবেন দলের সরকারি কর্মকতার্রা। এদের সেবামূলক কর্মশৈলীর ভাল দিকগুলো সম্পর্কে অবহিত হয়ে তা বাংলাদেশের মাঠ প্রশাসনে বাস্তবায়নের লক্ষ্যেই মূলতঃ তাদের এই সরকারি সফর।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-০৯-২০১৯ ০৫:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1660 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com