শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০৯-২০১৯ ০৫:৪৩ অপরাহ্ন |
ষ্টাফ রিপোর্টার :সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা গ্রামে সিআইজি সদস্যদের মাঝে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ড.মোঃ আবদুর রৌফ (পিপিসি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড.রতন চন্দ্র দে,পরিচালক, এনএটিপি-২ (ডিএই),খামারবাড়ী, ঢাকা। সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ হাবিবুল হক,উপ পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিরাজগঞ্জ । সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ এস এম সহীদ নুর আকবর, জেলা প্রশিক্ষন কর্মকর্তা,কৃষি সম্প্রারণ অধিদপ্তর,সিরাজগঞ্জ, কৃষিবিদ সাব্বির আহমেদ সিফাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,সিরাজগঞ্জ সদর, জনাব মোঃ আব্দুল মান্নান,চেয়ারম্যান,শিয়ালকোল ইউনিয়ন পরিষদ ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ মোঃ রোস্তম আলী, উপজেলা কৃষি অফিসার, সিরাজগঞ্জ সদর। মত বিনিময় সভায় অতিথিগণ এনএটিপি-২ প্রকল্পের মাসিক সভা,প্রযুক্তি, সঞ্চয়, এগ্রিকালচার ইনোভেশন ফান্ডসহ সার্বিক বিষয়ে অবগত হন ও দিক নিদের্শনা প্রদান করেন।পরে শিয়ালকোল ইউনিয়নে স্থাপিত ফিয়াক ও ছোনগাছা ইউনিয়নের ফলবাগানের প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com