শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৯-২০১৯ ১০:৫৫ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
কেন্দ্রীয় বিএনপির কর্মসুচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবদলের উদ্দ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় তাড়াশ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম আফসার আলী, সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল বারিক, উপজেলা যুবদলের উপদেষ্টা আব্দুল হাকিম, উপজেলা যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম আকন, তাড়াশ ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল লতিফ তাড়াশী, বারুহাস ইউপি যুবদলের সভাপতি শরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
এ ছাড়া বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা দ্রুত বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com