শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৯-০৯-২০১৯ ০৬:৫৫ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের সলঙ্গায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে গুড ড্যাডি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহঃবার বেলা ২টার দিকে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের কে.সি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাহারুল ইসলাম এ ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন।
বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপি কর্তৃক আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান ইমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিস খাদিজা নাসরিন, নলকা ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকার, সিডিপির ম্যানেজার মি. কর্নেল কস্তা, ইপি অফিসার রোনাল্ড রকি পারই, হেল্থ অফিসার মরিয়ম ইয়াসমিন, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ইউপি সদস্য আনিছুর রহমান, ড্রিম স্কুলের শিক্ষক সহ স্কুলের অভিভাবক বৃন্দ। উক্ত গুড ড্যাডি অনুষ্ঠানে মেয়েদের বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, শিশু অধিকার সহ বিভিন্ন বিষয়ে অতিথি বৃন্দ বক্তব্য রাখেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com