উতলা বাতাসে মন দোলানো উল্লাপাড়ার করতোয়া তীরে কাশফুল
০৬ মে, ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন

  

উতলা বাতাসে মন দোলানো উল্লাপাড়ার করতোয়া তীরে কাশফুল

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৯-০৯-২০১৯ ০৫:২০ অপরাহ্ন
উতলা বাতাসে মন দোলানো উল্লাপাড়ার করতোয়া তীরে কাশফুল
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া-ফুলজোঁড় নদীতে ফুটেছে শরতের শোভন শুভ্র কাঁশ ফুল। উতলা বাতাসে দুলছে শুভ্রত আর আকাশ আমাদের প্রাণ ও প্রকৃতির শোভন কাঁশ ফুল কাব্যে স্থান পেয়েছে হাজার ও প্রকৃতি প্রেমী মানুষের কাছে। কাঁশ ফুল শোভন শুভ্র ফুল। ষড় ঋতুর বাংলাদেশে পহেলা ভাদ্র থেকে শরতের সূচনা। ভাদ্রের তালপাকা গরম, বৃষ্টি যখন তখন, রাস্তায় কাদা জল। এরপরও শরতের অপরুপ সৌন্দর্য উপেক্ষা করে সে কোন জনা ষড়ঋতুর দেশে বছর ঘুরে শরত এসেছে ফিরে নিয়ে নতুন বাসনা বদলাচ্ছে প্রকৃতি, নীল আকাশে চলছে সাদা মেঘের আনাগোনা। এমন প্রকৃতির দৃশ্য ভেঁসে উঠেছে উল্লাপাড়া উপজেলার করতোয়া-ফুলজোড় নদীর চরে । যেন ঢেকে গেছে কাঁশ ফুলের ছায়ায়। নীল আকাশে সাদা মেঘ আর নদীর কূলে কাশবন মৃদুবায়ু দোলে শরতকে করছে অভিবাদন। প্রিয় শরতের রং রূপে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা নিজেকেই খুঁজছে শত অভিধায় যেমন খুঁজেছেন কবি ও শিল্পীগন শত গান কবিতায় শরতকে স্বাগত জানিয়ে রবীন্দ্রনাথ রচনা করেছেন কথামালা আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, গেঁথেছি শেফালীমালা নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদলক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে, নির্মল নীলপথে বকাশালীকেরা গিয়েছে যে পথে। শরতের সাথে মিলে যায় কবিগুরুর সব বর্ণনা এখন কাশফুল শেফালীমালা নবীন ধানের মঞ্জরি হয় দৃশ্যমান উল্লাপাড়ার নদীর কূল হতে প্রান্তরে মাঠে ময়দানে সবখানে গ্রামে তো বটেই। আকাশেও সুন্দর নীল মেঘ গুচ্ছ ভাসে মৃদুমন্দ হাওয়ায় গাছে ফুটছে সুগন্ধী শিউলি যা দেখে প্রেমের কবি নজরুল হয়েছিলেন মুগ্ধ। শরতে শুধু প্রকৃতি বদলায় না, মানুষের মনও বদলায় আর মনের পরিবর্তনের কথা এমন কাশফুল দেখলেই গড়গড় করে বেরিয়ে যায়। প্রিয় ঋতু শরতে এই কাশফুল যুগের কালক্রমে হারিয়ে যাচ্ছে, কোথাও আর তেমন কাশফুল দেখা যায়না। কাশফুল ছাড়া যে প্রিয় এই শরত অসুন্দর লাগে,কাশফুল ছাড়া যেন এই শরত ঋতু সকলের কাছে শ্রীহীন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-০৯-২০১৯ ০৫:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 790 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com