জুভেন্টাসকে আটকে দিলো অ্যাটলেটিকো
০৩ মে, ২০২৬ ০৩:৩৭ পূর্বাহ্ন

  

জুভেন্টাসকে আটকে দিলো অ্যাটলেটিকো

নিউজরুম
১৯-০৯-২০১৯ ০১:৪৬ অপরাহ্ন
জুভেন্টাসকে আটকে দিলো অ্যাটলেটিকো

চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই ধাক্কা খেলো জুভেন্টাস। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইতালিয়ান জায়ান্টরা। বুধবার রাতে মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে প্রথমার্ধে কোনও পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই এগিয়ে যায় জুভেন্টাস। ম্যাচের ৪৮তম মিনিটে গোল করেন কলোম্বিয়ান ফরোয়ার্ড জুয়ান কুয়াডরাডো। ম্যাচের ৬৫তম মিনিটের মাথায় জুভিদের হয়ে দ্বিতীয় গোলটি তুলে ফ্রেঞ্চ মিডফিল্ডার নেন ব্লাইস মাতুইদি।

 

যদিও ৫ মিনিট পরই অ্যাটলেটিকোর হয়ে ব্যবধান কমান মন্টেনেগ্রোর ডিফেন্ডার স্টেফান সাভিক। ম্যাচের একেবার শেষ ক্ষণে এসে ম্যাক্সিকান মিডফিল্ডার হেক্টর হেরারার গোলে সমতায় ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসকে।এদিকে ‘ডি’ গ্রুপের অপর ম্যাচে জার্মান দল বায়ের লেভারকুসেনের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে রাশিয়ান ক্লাব লোকোমোটিভ মস্কো।


নিউজরুম ১৯-০৯-২০১৯ ০১:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 332 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com