শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-০৯-২০১৯ ০৪:৩৮ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের তাড়াশে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার তালম ইউনিয়নের পদ্মপাড়া গ্রামে তথ্য আপা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে তথ্য আপা জান্নাতুন নাইমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুল্লাহ।
তথ্য আপা উঠান বৈঠকে তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস উজ জামান উপস্থিত ছিলেন। উঠান বৈঠক অনুষ্ঠানে ওই গ্রামের মহিলাদেরকে বাল্যবিবাহ এবং রান্নায় নিরাপদ চুলা ব্যবহারের উপর সচেতন করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com