সলঙ্গায় শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে আটকে শিশুর মৃত্যু
০৫ মে, ২০২৬ ০৫:০৩ অপরাহ্ন

  

সলঙ্গায় শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে আটকে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৮-০৯-২০১৯ ০৮:৪৬ পূর্বাহ্ন
সলঙ্গায় শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে আটকে শিশুর মৃত্যু
জি এম স্বপ্না সলঙ্গাঃ সিরাজগঞ্জের সলঙ্গায় শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে আটকে আমিনা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বুদ্দিন (৫) নামে আরও এক শিশু। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুস সাত্তারের মুরগি খামারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা চর ফরিদপুর পূর্বপাড়া গ্রামের আল-আমিনের মেয়ে। এ ঘটনায় আহত বুদ্দিন একই গ্রামের আবুল মজিদের ছেলে। নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুস সাত্তার তার মুরগি খামারে শিয়াল ধরার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। বিকেলে শিশু আমিনা ও বুদ্দিন ওই খামারের পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা ওই ফাঁদের কাছে গেলে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই আমিনা মারা যায়। গুরুতর আহত অবস্থায় বুদ্ধিনকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৮-০৯-২০১৯ ০৮:৪৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 450 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com