প্রেমিকের বাড়িতে প্রেমিকা দা হাতে ৫ দিন ধরে অনশন
০৪ মে, ২০২৬ ০৫:২৯ অপরাহ্ন

  

প্রেমিকের বাড়িতে প্রেমিকা দা হাতে ৫ দিন ধরে অনশন

নিউজরুম
১৭-০৯-২০১৯ ০৫:০৯ অপরাহ্ন
প্রেমিকের বাড়িতে প্রেমিকা দা হাতে ৫ দিন ধরে অনশন

বগুড়ার শেরপুরের শিখর গ্রামে প্রেমিক সবুজের বাড়িতে গত ৫ দিন ধরে বিয়ের দাবিতে অনশন করে আসছে প্রেমিকা। প্রেমিক পালিয়ে থাকায় দা হাতে আত্মহত্যার হুমকি প্রেমিকার।

জানা গেছে, উপজেলার ভবানীপুর ইউনিয়নের শিখর গ্রামের আব্দুস সালামের ছেলে মো. সবুজ মিয়া সিরাজগঞ্জের একটি কলেজে লেখাপড়া করা অবস্থায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াকান্দা পাড়া গ্রামের বিক্রম শেখের কলেজ পড়ুয়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরই এক পর্যায়ে বিয়ের কথা বলে সবুজ তার প্রেমিকাকে গত ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে মোবাইল ফোনে শিখর গ্রামের নিজ বাড়িতে ডেকে নিয়ে আসে। প্রেমিকা আসার পর সবুজ বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় প্রেমিকা হতাশ হয়ে ওই বাড়িতে বিয়ের দাবিতে অনশন করলেও সবুজের পরিবারের লোকজন তাকে মারধর করছে বলে অভিযোগ উঠেছে।

 

এ প্রসঙ্গে প্রেমিকা বলেন, সবুজ বিয়ে না করলে দা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করবো।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তাদের রিুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজরুম ১৭-০৯-২০১৯ ০৫:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1229 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com