শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৭-০৯-২০১৯ ০৩:৩৯ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সম্প্রতি যমুনা নদীতে ভেঙ্গে যাওয়া ৫৮ নং রেহাই মৌশা সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালকান্দি ক্যানেলের উত্তর পাশে নির্মানের দাবিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরে মানববন্ধন ও সমাবেশ করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সি এম সি সদস্য ও অভিভাবকবৃন্দ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রেহাই মৌশা সপ্রাবির শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠ (উপজেলা প্রশাসনিক দপ্তরের) সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশের সার্বিক তত্বাবধায়নে ছিলেন সদিয়াচাদপুর ইউপি সদস্য বিনা বেগম,আজমত মেম্বার,অভিভাবক নরুল ইসলাম,জয়নাল,ডাঃ হাসমত আলী,নজরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলার সদিয়াচাদপুর ইউনিয়নের বোয়ালকান্দি এলাকায় যমুনা নদীতে ভেঙ্গে যাওয়া বসতবাড়ি ও স্কুল এবং বিদ্যালয়ে অদ্যয়নরত ২৭৮জন শিক্ষার্থীর মধ্যে ২৩০ছাত্র-ছ্রাতী ও অভিভাবকগন বোয়ালকান্দি মৌজার ক্যানেলের উত্তর পাশে জনবহুল স্থানে বিদ্যালয়টি নির্মান করা হোক। ক্যানেলের উত্তর পাশে স্কুল ফ্ল্যাট সেন্টার দ্রুত উত্তোলনের দাবিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে ইউপি সদস্য বিনা বেগম, আজমত মেম্বার,অভিভাবক নরুল ইসলাম,জয়নাল বলেন, কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে দাবিকৃত স্থানে স্কুলটি নির্মান করা হলে পানিতে ডোবাসহ বিভিন্ন সমস্য সমাধান সম্বাব। সরকারের কাছে অভিভাবকসহ প্রায় দেশ’শ কোমলমতি শিক্ষার্থীর জোর দাবি জরুরী বিত্তিতে স্কুলটি ক্যানেলের উত্তর পাশে টিনের ঘর ও ফ্ল্যাট সেন্টার নির্মান করা প্রয়োজন। ডাঃ হাসমত আলী,নজরুল ইসলাম বলেন, এ বিদ্যালয়টি নদীর ভাঙ্গনে পাকা ভবন বিলিন ও বর্ষায় নাও হেমন্তে পাও শিরোনামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত কপিও সংযুক্ত করা হয়েছে।
নতুন টিনের ঘর বা ভবন ক্যানেলের উত্তরে স্থাপনই বদলে দিতে পারে এলাকাবাসি ও শিশু শিক্ষার্থীদের ভাগ্য। ক্যানেলের দক্ষিনে আরও ২টি প্রাইমারি স্কুল রয়েছে সকলদিক বিবেচনা করে এলাকার বিভিন্ন বয়সের মানুষ ও কোমলমতি ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতি, গণস্বাক্ষরকৃত কপি ও স্কুল নির্মান সকলের দাবিকৃত স্থানে উপজেলা নির্বাহী অফিসর বরাবর গণস্বাক্ষরকৃত আবেদন পত্রটি প্রেরণসহ বিভিন্ন দপ্তরে যথাযথ ব্যবস্থা গ্রহন ও জ্ঞাতার্থে প্রেরণ করেন এবং মানববন্ধন কর্মসুচি পালন করে।।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com