যমুনা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
জহুরুল ইসলাম:
বাহারি সাঁজের সুসজ্জিত নৌকায় রং বে রংয়ের পোশাক পড়া শত শত মাঝি মাল্লার বৈঠা টানের ছন্দ ও ঢোঁলের তালে তালে গ্রাম বাংলার গানে নেচে গেয়ে জমকালো আয়েজনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লাস্থ যমুনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে জেলা পরিষদের আয়োজনে ও মেঘুল্লা গ্রামবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগীতায় জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ হবিবে মিল্লাত মুন্না।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ শামীম, পৌর মেয়র আশানূর বিশ্বাস, বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াছমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আগত কোষা, পানসি, সহ বিভিন্ন ধরনের অর্ধশতাধিক নৌকা অংশ গ্রহন করেন। এসময় যমুনার দু’পাড়ে সব বয়সী লক্ষাধিক মানুষ বাইচ দেখতে আসেন। সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।