শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৬-০৯-২০১৯ ০৮:১১ অপরাহ্ন |
মাসুদ রানা,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরের সদর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম কামরুজ্জামান মনি নৌকা প্রতীক নিয়ে ৩৪৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো.রফিজ উদ্দিন টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৪৯ ভোট।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মূখর পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলের নাগরপুরের সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে, মোকনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদে এবং গয়হাটা ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের উপ নির্বাচন। এদিকে গয়হাটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনে মোছা: সাফিয়া ইউসুফ (জিরাফ) প্রতীক নিয়ে ১৬৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী মুনমুন (সূর্যমূখী ফুল) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩০১ ভোট। অন্যদিকে মোকনা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাধারন সদস্য (মেম্বার) পদে সামছুল আলম (তালাচাবি) প্রতীক নিয়ে ৪৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী মো. মাজেদুল ইসলাম (মোরগ) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৩ ভোট।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com