উল্লাপাড়ায় ঝুকিপূর্ণ রেল ব্রীজে ঠেকনা দিয়ে চলছে ট্রেন ঘটতে পারে দুর্ঘটনা
০৩ আগস্ট, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ঝুকিপূর্ণ রেল ব্রীজে ঠেকনা দিয়ে চলছে ট্রেন ঘটতে পারে দুর্ঘটনা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৬-০৯-২০১৯ ০৬:৫৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় ঝুকিপূর্ণ রেল ব্রীজে ঠেকনা দিয়ে চলছে ট্রেন ঘটতে পারে দুর্ঘটনা
উল্লাপাড়া প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝুকিপূর্ণ রেল ব্রিজে প্রতিনিয়ত থেমে থেমে চলছে ঢাকা-রাজশাহী- ঈশ্বরদী রুটের সবগুলো ট্রেন। উপজেলার শ্যামপুর, মহিষাখোলার কামারপাড়ায় দুইটি রেল ব্রীজ বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। গত প্রায় এক মাস হলো রেল পথটির ২৮ ও ২৯ নম্বর রেল ব্রীজটির ক্ষতি দেখা দিয়েছে বলে জানা যায়। এরপর থেকেই চলাচলকারী ট্রেনগুলো গতি কমিয়ে ব্রীজটি পার হচ্ছে। এই রুটে ২০ টির অধিক আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল করে। এই দুটো ব্রিজ পার হওয়ার আগে ট্রেনের ইঞ্জিন থামিয়ে দিয়ে তারপর খুবই ধীর গতিতে পার হয়েছে বলে জানা যায়। সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রীজ দুটোর দেয়ালে ফাটল ধরেছে। রেল বিভাগ থেকে ক্ষতিগ্রস্থ ব্রীজের নিচে লোহার এ্যাংগেল, কাঠের স্লিপারের ঠেকনা দেওয়া হয়েছে। সেখানে দায়িত্বরত রেল বিভাগের ওয়ম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন, গত কথদিনে এ কাজ করা হয়েছে। এরপর থেকে এ রেল পথে চলাচলকারী সবগুলো ট্রেন গতি কমিয়ে ব্রীজটি পার হচ্ছে। সেখানে ব্রীজটির দুথপাশে ট্রেনের গতি সীমা ২০ কিলোমিটার লেখা সাইন বোর্ড লটকানো হয়েছে। তিনি আরো জানান, এ ঠেকনা দেয়ার আগে ট্রেনগুলো থামিয়ে দিয়ে তারপর খুবই কমগতিতে ব্রীজটি পার হয়েছে। জানা গেছে রেল পথে চব্বিশ ঘন্টায় বিভিন্ন গন্তব্যের ১৫টি আন্তঃনগর ট্রেনসহ মালবাহী ট্রেন চলাচল করে থাকে বলে জানা যায়। রেল এর সিরাজগঞ্জ প্রকৌশল বিভাগের সাব এ্যাসিস্টেন্ট ওয়ে কর্মকর্তার বক্তব্য জানতে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-০৯-২০১৯ ০৬:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1361 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com