গুড নেইবারস এর আয়োজনে স্কুল পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
০৫ মে, ২০২৬ ০৪:০০ অপরাহ্ন

  

গুড নেইবারস এর আয়োজনে স্কুল পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৬-০৯-২০১৯ ০৬:৩৫ অপরাহ্ন
গুড নেইবারস এর আয়োজনে স্কুল পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
সলঙ্গা প্রতিনিধি ঃ সলঙ্গা থানার তিন নান্দিনা উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস নলকা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আয়োজনে গতকাল সোমবার সকাল ১১ টা থেকে এ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিডিপির এডুকেশন অফিসার রোনাল্ড রকি পারই। বিদ্যালয়ের সভাপতি গাজী আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী মিয়া। সহকারী শিক্ষক আব্দুর রউফ সরকার বকুল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নলকা সিডিপির প্রজেক্ট ম্যানেজার মি. কর্নেল কস্তা, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, ফজলুর রহমান, আব্দুস ছালাম খান, জেসমিন আরা সহ অনেকে। সমাপনী বক্তব্য রাখেন, নলকা সিডিপির হেল্থ অফিসার মরিয়ম ইয়াসমিন। পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইনে সম্মানিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী সকলেই অংশ গ্রহন করেন। উক্ত ক্যাম্পেইনে শিক্ষক, অভিভাবক সহ ২ শতাধিক ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন। শেষে নাস্তা বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৬-০৯-২০১৯ ০৬:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 483 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com