শিবগঞ্জে মাদক, বাল্যবিবাহ প্রতিরোধকল্পে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৪ মে, ২০২৬ ০৫:২৯ অপরাহ্ন

  

শিবগঞ্জে মাদক, বাল্যবিবাহ প্রতিরোধকল্পে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজরুম
১৬-০৯-২০১৯ ১২:৩৪ অপরাহ্ন
শিবগঞ্জে মাদক, বাল্যবিবাহ প্রতিরোধকল্পে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধকল্পে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড টেপাগাড়ী কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধকল্পে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ও সোনাতলা সার্কেল বগুড়ার সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নান্নু খান, রায়নগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান গাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন শিবলী, আশরাফুল ইসলাম, আঃ আলিম প্রমূখ।
ক্যাপসনঃ শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত মাদক, বাল্যবিবাহ প্রতিরোধকল্পে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ও সোনাতলা সার্কেল বগুড়ার সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ।


নিউজরুম ১৬-০৯-২০১৯ ১২:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 378 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com