উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় কয়ড়া স্কুল এন্ড কলেজ চত্ত্বরে কয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রী-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা উদ্বোধন করেন ।
সম্মেলনে কয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত ওসমান, প্রমুখ ।
এই সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কয়ড়া ইউনিয়ন আওয়ামীগের সভাপতি পদে মোঃ হেলাল উদ্দিন এবং সাধারন সম্পাদক পদে মোঃ ওমর ফারুক কে ঘোষনা দেওয়া হয় ।