নারী নির্যাতন মামলা করায় বাদীকে প্রাণ নাসের হুমকি
২৯ এপ্রিল, ২০২৬ ০৯:৩০ পূর্বাহ্ন

  

নারী নির্যাতন মামলা করায় বাদীকে প্রাণ নাসের হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০৯-২০১৯ ০৪:১৮ অপরাহ্ন
নারী নির্যাতন মামলা করায় বাদীকে প্রাণ নাসের হুমকি
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের শাহজাদপুরে নারী নির্যাতন মামলা করায় বাদীকে প্রাণ নাসের হুমকি অভিযোগ উঠেছে। শাহজাদপুর উপজেলার মালতি ডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের গোলাম রব্বানী প্রামানিকের মেয়ে রাশেদা খাতুন (২৪) বাদী হয়ে পাবনা বেড়া ধানাধীন শানিলা শাহপাড়া গ্রামের আজিজুল হক প্রামানিকের ছেলে ও তার স্বামী আবু হানিফকে প্রধান আসামী করে গত ৪ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন সংশোধিত ৩ আইনের ১১ (গ)/৩ মামলা করেন। তারই প্রেক্ষিতে আসামী পক্ষের লোকজন মামলা তুলে না নিলে প্রাণ নাসের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ তুলেছেন বাদী রাশেদা খাতুন। রাশেদা জানান, আমার প্রায় ৩ বছর পূর্বে বিয়ে হয় পাবনা জেলার বেড়া থানাধীন শানিলা শাহপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে আবু হানিফের সাথে। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন ভাবে সে আমাকে নির্যাতন করে আসছে। শুধু তাই নয় সে আমার সন্মতি না নিয়ে আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় সে আরেকটি বিয়ে করে। আমি নির্যাতন সহ্য করতে না পেরে আদালতে মামলা করলে সে আমাকে ও আমার পরিবারের সকলকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। আমি ও আমার পরিবার খুব ভয়ে দিন পার করছি। এ ব্যাপারে মামলার প্রধান আসামী আবু হানিফ মুঠোফোনে প্রতিবেদককে জানান, আমি তাদেরকে প্রাণ নাসের হুমকি দেইনি। আমার দ্বিতীয় বিয়ে করার কারণে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার নামে মামলা করেছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০৯-২০১৯ ০৪:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1043 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com