শ্রীবরদী পৌর বাজারের সড়কগুলো খানাখন্দে ভরা একটু বৃষ্টি হইলে হাটু পানি
২৯ এপ্রিল, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

  

শ্রীবরদী পৌর বাজারের সড়কগুলো খানাখন্দে ভরা একটু বৃষ্টি হইলে হাটু পানি

নিউজরুম
১৪-০৯-২০১৯ ১২:৪৭ অপরাহ্ন
শ্রীবরদী পৌর বাজারের সড়কগুলো খানাখন্দে ভরা একটু বৃষ্টি হইলে হাটু পানি

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতাঃ শ্রীবরদী পৌর বাজার সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে বড়-বড় গর্তের সৃষ্টি হওয়ার ফলে পৌরসভার গুরুত্বপূর্ণ একাধিক সড়ক দিয়ে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী ও শত শত সাধারণ মানুষ সহ যানবাহন চলাচল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। সড়কগুলো খানাখন্দের কারণে মাঝে মধ্যেই ঘটছে নানা রকম দুর্ঘটনা। এতে পৌরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

 

একটু বৃষ্টি হলেই পৌর বাজারের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভায়াডাঙ্গা রোড হতে পান হাটি, কলা হাটি হতে উত্তর বাজার, চৌরাস্তা থেকে উত্তর বাজার, কাঁচা বাজার রোড, চাল হাটি হতে সাব- রেজিষ্টার অফিসের সামনে সড়কে একটু বৃষ্টি হলেই সড়কগুলোর উপর হাঁটু পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এছাড়াও মধ্য বাজার, পশ্চিম বাজার, দক্ষিণ বাজার এলাকার সড়কসহ প্রায় প্রতিটি সড়কেরই বেহাল অবস্থা।

 

একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। পৌর বাজারের জাহিদুল ইসলাম জুয়েল, সাইফুল ইসলাম শাহিন, বাবু, শাহজাহান ভেন্ডারসহ একাধিক বাসিন্দা বলেন, সড়কগুলো সংস্কার করার কিছুদিন যেতে না যেতেই বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তারা বলেন, আমরা অনেক দিন আগেই পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বলেছি কিন্তু কোন কাজ হয়নি। গুরুত্বপূর্ণ এ সড়কগুলো দিয়ে প্রতিদিন কোমলমতি শিশু শিক্ষার্থীসহ সকলে ভোগান্তি পোহালেও সংশ্লিষ্ট কারও মাথা ব্যথা নেই।

এব্যাপারে মেয়র আবু সাইদ পৌর বাজার সড়কে জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যার কথা স্বীকার করে বলেন, জলাবদ্ধতা স্থায়ী সমাধানের জন্য ড্রেনের চাহিদাপত্র পাঠানো হয়েছে। কিছুদিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।


নিউজরুম ১৪-০৯-২০১৯ ১২:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 514 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com