তাড়াশে হাজার হাজার মানুষের জনদুর্ভোগ থেকে রক্ষা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে হাজার হাজার মানুষের জনদুর্ভোগ থেকে রক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৪-০৯-২০১৯ ১২:১১ অপরাহ্ন
তাড়াশে হাজার হাজার মানুষের জনদুর্ভোগ থেকে রক্ষা

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস-ধোপাগাড়ী ও রানীদিঘী-লাউশন সড়ক সংস্কারের ফলে হাজার হাজার মানুষ জনদুর্ভোগ থেকে রক্ষা পেয়েছেন। ওই সড়ক নির্মান হওয়ার ফলে এখন এলাকাবাসি মহানন্দিত। ওই সড়ক সংস্কার হওয়াতে এ অঞ্চলের বসবাস করা লোকজন যেমনি খুশি তেমনি তাদের জীবনমান পাল্টে যাচ্ছে। কাজগুলোর মান গুনগত ও ভালো হওয়ায় প্রসংসা করছেন স্থানীয়রা।
জানা গেছে, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের ধোপাগাড়ী থেকে বারুহাস সড়ক একটি জনগুরুপুর্ন সড়ক। এসড়ক দিয়ে চলাচল করা মানুষের জনগুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা বিরাজ করছিল। সংস্কার কাজ না হওয়ায় ওই এলাকার কৃষি পণ্য, ফসল, ব্যবসায় বাণিজ্যের জন্য এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। এমন সময়ে স্বাধীনতার পর এই প্রথম ওই সড়ক দুটি পাকাকরণ হলো।
এদিকে, বারুহাস-ধোপাগাড়ী আড়াই কিলোমিটার সড়ক ২ কোটি ১৩ লাখ ৮৯ হাজার টাকা ব্যায়ে সংস্কারের কাজ পান নাটোরের বনপাড়ার মীম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লি: ও পাকা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বারুহাস ইউনিয়নের রানীদিঘী-লাউশন সড়কের প্রায় ১ কিলোমিটার সড়ক ৬৪ লক্ষ ৭হাজার টাকা প্রাক্কলন ব্যায়ে সাজ ট্রেডিং নামের সিরাজগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পান। বর্তমানে ওই দুটি জনগুরুত্বপৃর্ন সড়কে কাজ সম্পুর্ণ করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো।
তাড়াশ উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী আতাউর রহমান ও সার্ভেয়ার মো. নাজমুল হক বারুহাস-ধোপাগাড়ী ও রানীদিঘী-লাউশন কাজের উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল হাসান ও সার্ভেয়ার নাজমুল হক তদারকি করেছেন।
তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, দীর্ঘ দিন সড়কটির সংস্কার না হওয়ায় ফসল পরিবহনে দুর্ভোগ পোহাতে হয়েছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে এ দুটি সড়কে গাড়ি চলাচল না করায় তাদের কষ্ট করতে হতো। এখন দ্রুত ও স্বল্প সময়ে বারুহাস বা পাশের সিংড়া উপজেলায় যাতায়াতের সুবিধা হলো। আমরা খুবই খুশি।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৪-০৯-২০১৯ ১২:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 713 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com