উল্লাপাড়ায় সীমানা নিয়ে বিরোধে মারধর-ভাংচুরের অভিযোগ
০৭ মে, ২০২৬ ০১:২৪ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় সীমানা নিয়ে বিরোধে মারধর-ভাংচুরের অভিযোগ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৩-০৯-২০১৯ ০৫:৪১ অপরাহ্ন
উল্লাপাড়ায় সীমানা নিয়ে বিরোধে মারধর-ভাংচুরের অভিযোগ

উল্লাপাড়া প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে নির্মাণাধীন স্থাপনা ভাংচুর,কাজে বাঁধা প্রদান, মারধরের ঘটনা ঘটেছে। উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামে ঘটনাটি ঘটেছে । এ ঘটনার প্রতিকার চেয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। 

অভিযোগ সূত্রে জানা যায়,ওই গ্রামের আলহাজ্ব আবু মুসার ছেলে নাজমুল বারীর সাথে প্রতিবেশী শামিম হোসেন গং দীর্ঘদিন যাবৎ বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল । গত ৫ মাস আগে নাজমুল হোসন তার বাড়ির নতুন স্থাপনা নির্মান কাজ শুরু করে। ৭৫ ভাগ কাজ সম্পন্ন হওয়ার পর প্রতিবেশী শামিম হোসেন তার লোকজন নিয়ে এসে নির্মাণাধীন কাজে বাধা প্রদান করে । পরে গ্রাম প্রধানগন উল্লাপাড়া পৌরসভার সার্ভেয়ার ও স্থানীয় সার্ভেয়ার (আমিন) দ্বারা যৌথভাবে মাপ-ঝোক করে বাড়ির সিমানা নিধারণ করে দেয় । নাজমুল বারী ৭ সেপ্টেম্বর সিনামা নির্ধারনের পর বাড়ির নির্মাণ কাজ শুরু করে। এসময় শামিম হোসেনের নেতৃত্বে তার লোকজন দেশিও অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে ভাংচুর করে বাড়ির লোকজন সহ নির্মাণ শ্রমিকদের মারধর করে নির্মাণ কাজ বন্ধ করে দেয় । 
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় নাজমুল বারী উল্লাপাড়া মডেল থানায় ১১ জানের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন শাহীকোলা গ্রামের শামিম হোসেন (৩২),মজনু মিয়া (২৬),হামিদ (৩৮),আব্দুল মজিদ (৩৫),শহিদ আকন্দ (২৭),কোবাদ হেসেন (৭০), আব্দুল হামিদ (৩৮),আব্দুল কাদের (৪৫),আব্দুল মমিন (৪০),আশরাফুল ইসলাম (৩০),শীতল আকন্দ (৮৫), রুবেল হোসেন (২৩)। ভুক্তভোগীরা জানান, এই নামিক অভিযুক্তরা তাদের ভয়ভীতি প্রদর্শন ও প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহম্মেদ জানান, অভিযোগ পত্র পেয়েছি । তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে । 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৩-০৯-২০১৯ ০৫:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 614 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com