এলজিইডির সাবেক উপসহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন তাড়াশ উপজেলার উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন
০৫ মে, ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন

  

এলজিইডির সাবেক উপসহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন তাড়াশ উপজেলার উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৩-০৯-২০১৯ ১২:০৩ অপরাহ্ন
এলজিইডির সাবেক উপসহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন তাড়াশ উপজেলার উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সাবেক উপ-সহকারী প্রকৌশলী (এসও) ইসমাইল হোসেন এ উপজেলায় উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছিলেন। কিন্তু তার বিরুদ্ধে কিছু অসাধু লোকজন হয়রানীমুলক ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
স্থানীয়রা জানান, তাড়াশ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সাবেক উপ-সহকারী প্রকৌশলী (এসও) ইসমাইল হোসেন উপজেলায় প্রায় ১১ বছর কর্মরত ছিলেন।
এ সময়ে তিনি উপজেলার বিভিন্ন গ্রামে রাস্তা পাকাকরনসহ বিভিন্নভাবে উন্নয়নমুলক কাজ করেছেন। তার কর্মকান্ডে এ উপজেলার মানুষ ও স্থানীয় রাজনৈতিক নেত্বতৃবৃন্দ প্রসংসায় পঞ্চভুত হয়েছেন। কিন্ত তিনি অবসর গ্রহন করার পর তাড়াশ উপজেলার এলজিইডির আওতায়ভুক্ত অনেক কাজই থমকে পড়েছে।
জানা যায়, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সাবেক উপ-সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন তাড়াশে থাকাকালীন বিভিন্ন রাস্তা পাকাকরন করার কাজের জন্য ফাইল প্রস্তুত করে গিয়েছেন।
সাবেক উপসহকারী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন, অত্যান্ত দক্ষতার সহিত দিনরাত পরিশ্রম করে। তার ওপর অর্পিত অফিসিয়াল ও মাঠ পর্যাদয়ে সকল দ্বায় দায়িত ¡(পিআর এ্লএ) যাবার শেষ দিন পযর্ন্ত। নিষ্ঠার সহিত পালন করেছেন। তাছাড়া একজন কর্মকদক্ষ কর্মকর্তা হিসেবে উদ্ধর্তন মহলে ব্যাপক পরিচিত লাভ করেন।
এমতাবস্তায় অনেকেই তার প্রসংশা শুনে অফিসের কতিপয় লোকজন হিংসা-বিদ্বেস করে বিভান্তিমুলক তথ্য ছড়াচ্ছেন।
এদিকে, উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্ঞানেদ্রনাথ বসাক ও ঘরগ্রামের সুজন সরকার, আবু তাহের ও রফিকুল ইসলাম জানান, তাড়াশ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মরত উপ-সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন প্রাক্তন এমপি ম.ম আমজাদ হোসেন মিলন মহোদয় ও উপজেলা প্রকোশলী আহমেদ আলীর নির্দেশে আমাদের রাস্তাগুলো জরিপ করে প্রাক্কলনের কাজ সম্পুর্ন করেন। পরবর্বতীতে ঢাকা সদর দপ্তর থেকে অনুমোদন হওয়ার পর উক্ত রাস্তা তিনটি টেন্ডার হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারনে কাজগুলো বাস্তবায়ন হয়নি। আবারো কাজগুলো পুনরায় হবে মর্মে আমরা আশাবাদি। আমাদের নাম ভাঙ্গিয়ে কিছু লোকজন ভুল তথ্য পরিবেশন করিয়েছে। যাহা মোটেও সত্য নয়।
এব্যাপারে তাড়াশ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সাবেক উপসহকারী প্রকৌশলী (পিআরএলএ)রত জানান,তাড়াশে দীর্ঘ দিন ছিলাম। অবহেলিত এলাকায় বিভিন্ন গ্রামে উন্নয়ন মুলক কাজ করেছি।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-০৯-২০১৯ ১২:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 441 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com