গাজীপুরে মিনিস্টার কারখানায় আগুন
০৬ মে, ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন

  

গাজীপুরে মিনিস্টার কারখানায় আগুন

নিউজরুম
১৩-০৯-২০১৯ ১১:০৫ পূর্বাহ্ন
গাজীপুরে মিনিস্টার কারখানায় আগুন

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ কারখানায় বড় ধরণের অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার সকালে এই অগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে সকাল সোয়া ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো: মামুনুর রশীদ জানান, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজের ছয়তলা কারখানা ভবনের ষষ্ঠ তলায় গুদামে প্রথম আগুন লাগে। পরে তা আরো ছড়িয়ে পড়ে।

 

তিনি আরো বলেন, খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে সকাল পৌনে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

অবশ্য আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।


নিউজরুম ১৩-০৯-২০১৯ ১১:০৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 340 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com