বেলকুচিতে বিসিডিএস উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল
১২ মে, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে বিসিডিএস উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-০৯-২০১৯ ১০:১৫ অপরাহ্ন
বেলকুচিতে বিসিডিএস উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) তামাই আঞ্চলিক শাখার উদ্যোগে, সমিতির স্বাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট পল্লী চিকিৎসক, ডাঃ আরিফুল ইসলামের অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার তামাই আঞ্চলিক কার্যালয়ে উক্ত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিসিডিএস তামাই আঞ্চলিক শাখার সভাপতি ডাঃ মোঃ রহমতুল্লা মুকুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ- সভাপতি ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, সহ সভাপতি ডাঃ গাজী মোঃ আব্দুল মান্নান, সহ সভাপতি ডাঃ মোঃ ইউসুফ, সেক্রেটারী ডাঃ উত্তম কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক ডাঃ মোঃ আমিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় প্রায় অর্ধ শতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে, ডাঃ রহমতুল্লা মুকুল, বিসিডিএস তামাই আঞ্চলিক শাখার সাবেক অর্থ সম্পাদক ডাঃ আরিফুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন, তার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাযাত পরিচালনা করেন ডাঃ মোঃ আব্দুল মোতালেব।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-০৯-২০১৯ ১০:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 814 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com