শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়নে শিশুদের উপহার সামগ্রী বিতরণ
০৪ মে, ২০২৬ ০৬:৪২ অপরাহ্ন

  

শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়নে শিশুদের উপহার সামগ্রী বিতরণ

নিউজরুম
১২-০৯-২০১৯ ০৫:৪০ অপরাহ্ন
শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়নে শিশুদের উপহার সামগ্রী বিতরণ

রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৬নং বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ৪৫ দিনের মধ্যে বয়সের শিশুদের সঠিক সময়ে জন্ম নিবন্ধন করার পাইলট প্রকল্পের অংশ হিসাবে অভিভাবকদের উদ্বুদ্ধকরণে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইউপি সচিব সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ইউপি সদস্য শহিদুল ইসলাম আলম, নুর ইসলাম বাবু, মহিলা সদস্যা বিউটি মনোয়ারা, ছামছুন্নাহার, মজিদা বেগম প্রমূখ।


নিউজরুম ১২-০৯-২০১৯ ০৫:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 469 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com