সড়ক দূর্ঘটনা রায়গঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ১
০৫ মে, ২০২৬ ০৭:২২ অপরাহ্ন

  

সড়ক দূর্ঘটনা রায়গঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ
১২-০৯-২০১৯ ০৫:২৭ অপরাহ্ন
সড়ক দূর্ঘটনা রায়গঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ১

রায়গঞ্জ  প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দূর্ঘটনায় ট্রাক ড্রাইভারসহ ২জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১ জন। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার তবারিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার পাশাহারা গ্রামের আব্দুর রশিদের ছেলে ট্রাক ড্রাইভার আনোয়ার হোসেন (৩৫) ও শেরপুর উপজেলার ধুনট মোড়ের হাটছয়াপুর এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৫)। আহত ট্রাক হেল্পার শাহাদতের (২৫) অবস্থা আশংকাজনক অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুস সালাম বলেন বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার তবারিপাড়া নামক স্থানে বগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাক (নং ঢাকা মেট্রো ব-১১-৮২০১) ও ঢাকা থেকে বগুড়া গামী একতা এক্সপ্রেক্স নামের যাত্রীবাহি একটি কোচের  (নং- বগুড়া ব-১১-১৬৪৮) মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের পুরো টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে হাটিকুমরুল থানা পুলিশের কাছে হস্তার করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ওসি আক্তারুজ্জামান বলেন নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 


সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ১২-০৯-২০১৯ ০৫:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 471 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com