গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা প্রিমিয়ার লীগে চাম্পিয়ান শিবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
২৯ জুন, ২০২৬ ১০:০২ অপরাহ্ন

  

গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা প্রিমিয়ার লীগে চাম্পিয়ান শিবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

নিউজরুম
১২-০৯-২০১৯ ১০:৪৯ পূর্বাহ্ন
গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা প্রিমিয়ার লীগে চাম্পিয়ান শিবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জাতীয় গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা প্রিমিয়ার লীগের ফাইনালে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে শিবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। বুধবার দুপুরে হাড্ডাহাড্ডি লড়ায়ের মধ্য দিয়ে শিবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ১-০ গোলে জয় লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, হাবিবুল আলম, মনছুর রহমান, সুপার গোলজার হোসেন, মাস্টার মোকছেদুর রহমান দুলুসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শরীর চর্চা শিক্ষক ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের খেলোয়ারবৃন্দ।

 


নিউজরুম ১২-০৯-২০১৯ ১০:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 509 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com