শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চাম্পিয়ান বিহার ইউপি
০৩ মে, ২০২৬ ০৭:৩০ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চাম্পিয়ান বিহার ইউপি

নিউজরুম
১২-০৯-২০১৯ ১০:৪৬ পূর্বাহ্ন
শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চাম্পিয়ান বিহার ইউপি

রবিউল ইসলাম রবিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ফাইনালে শক্তিশালী সৈয়দপুর ইউনিয়নকে হারিয়ে চাম্পিয়ান হয়েছে বিহার ইউপি। বুধবার বিকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টে’র ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিহার ইউপি একাদশ সৈয়দপুর ইউপি একাদশকে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

 

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা আলমগীর কবীর, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আ'লীগ সভাপতি ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানি, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তৌফিক, শিক্ষক আতাউর রহমান মন্ডল, উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক সাহাবউদ্দিন শিবলী, ইউএনও অফিসের অফিস সহকারী আনোয়ার হোসেন, সাংবাদিক রবিউল ইসলাম রবিসহ ইউপি সদস্য ও শতশত সাধারণ দর্শক। খেলা পরিচালনা করেন আঃ হান্নান এবং তাকে সহযোগীতা করেন জিন্নাহ্ ও বিপ্লব মহন্ত। খেলার ধারাবিবরণী দেন বিখ্যাত ধারাভার্ষকার রফিকুল ইসলাম। খেলায় বিহার ইউপি একাদশের রাজু ম্যান-অফ-দা ম্যাচ ও মাহবুব ম্যান-অফ-দা টুর্ণামেন্ট নির্বাচিত হন। এছাড়াও বিহার ইউপির মাহবুব সবোচ্চ গোলদাতা ও ফেয়ার প্লে দেউলি ইউপি লাভ করেন।


নিউজরুম ১২-০৯-২০১৯ ১০:৪৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 424 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com