শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-০৯-২০১৯ ০৫:৫৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা মাধ্যমিক পর্যায়ে ফুটবল, মহিলা ফুটবল, কাবাডি, সাঁতার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে মঙ্গলবার সকাল থেকে সারাদিন নাগাদ উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয়ে গ্রীষ্মকালীন এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্নার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, সহকারী কমিশনার ভূমি মাহবুব হাসান, মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম,মীর আব্দুল হান্নান অধ্যক্ষ উল্লাপাড়া সরকারি মার্চেন্ট¯ পাইলট টেকনিক্যাল কলেজ, সিরাজুল ইসলাম অধ্যক্ষ এইচ টি ইমাম বালিকা বিদ্যালয় ও কলেজসহ প্রমূখ।
মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালক গ্রুপের ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে উলাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চবিদ্যালয় রানারআপ গয়হাট্টা এস আই উচ্চ বিদ্যালয়।
বালিকা গ্রুপের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এইচ টি ইমাম বালিকা বিদ্যালয় ও কলেজ রানারআপ ধরাইল বালিকা বিদ্যালয়।।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com