উল্লাপাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
০৬ মে, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১০-০৯-২০১৯ ০৩:৪৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

 উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া সড়াতলা গ্রামের রিতুমনি(২) ও চকপাড়া এলংজানী গ্রামের শাকিলা খাতুন (৮) নামের ২ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে ।  মঙ্গলবার সকাল ৯ টায় বাড়ির পার্শ্বে নদীর পানিতে  খেলতে গিয়ে পানিতে ডুবে রিতুমনির মৃত্যু হয় ।

সে উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া সড়াতলা গ্রামের রিপনের মেয়ে । 

অপর দিকে সোমবার বিকেলে বাড়ির পার্শ্বের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শাকিলা খাতুনের মৃত্যু হয় ।  সে মোহনপুর ইউনিয়নের এলোংজানি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে । 
শাকিলার বাবা শফিকুল জানান, ঘটনার সময় তার বাড়িতে শাকিলার ফুফুর বিয়ের অনুষ্ঠান চলছিল। এসময় শাকিলা পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। পরে খবর পেয়ে শাকিলার লাশ উদ্ধার করা হয়। শাকিলার মৃত্যুতে বিয়ে বাড়ির আনন্দ ম্লান হয়ে যায়। পরিবারে নেমে আসে শোকের ছায়া।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১০-০৯-২০১৯ ০৩:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 494 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com