অর্থের অভাবে বার্ন ইউনিটে কাতরাচ্ছে হোসাইন, হচ্ছেনা চিকিৎসা (ভিডিও সহ)
২২ এপ্রিল, ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন

  

অর্থের অভাবে বার্ন ইউনিটে কাতরাচ্ছে হোসাইন, হচ্ছেনা চিকিৎসা (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-০৯-২০১৯ ০৩:৩৮ অপরাহ্ন
অর্থের অভাবে বার্ন ইউনিটে কাতরাচ্ছে হোসাইন, হচ্ছেনা চিকিৎসা (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: হোসাইন নামের ১০ বছরের একটি শিশু চিকিৎসার অভাবে ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের বার্ন ইউনিটের বেডে শুয়ে কাতরাচ্ছ। হচ্ছেনা তার চিকিৎসা। পেটের তারনায় হতদরিদ্র ঘরের ছেলে হোসাইন রেইবো চাইনিস রেস্টুরেন্টে কাজ নেয়। কাজ করা অবস্থায় রেস্টুরেন্টের ছাদের উপর ১১ হাজার ভোল্টের ইলেক্ট্রিক তারে সর্ট লাগে। এ কারণে তার শরীরের ৭০শতাংশ পুড়ে যায়। তাকে স্থানিয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। এর মধ্যে হোসেনের শরীরে পচন ধরেছে। যার কারণে তার বাম হাতটা কেঁটে ফেলা হয়েছে। ১০ বছরের হোসাইন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের দিনমজুর শরিফুল ইসলামের ছেলে। বাবার পর্যাপ্ত পরিমান আয় রোজগার না থাকার কারণে বেলকুচি সরকারী কলেজ সংলগ্ন রেইনবো চাইনিচ রেস্টুরেন্টে কাজ করতো হোসাইন। হোসাইনের ফুপু রোজিনা আক্তার সাথী কান্না জরিত কন্ঠে এই প্রতিবেদককে বলেন, গত ১৯ আগষ্ট (সোমবার) বিকালে রেইনবো চাইনিচ রেস্টুরেন্টের ছাদে কাজের জন্য উঠলে বিদ্যুতের মেইন তারের সাথে পৃষ্ঠ হয়ে শরীর পুড়ে যায়। পরবর্তীতে তাকে হোটেল কর্তৃপক্ষ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের প্রেরণ করেন। হোসাইনের ফুপু রোজিনা আক্তার সাথী আরও বলেন, একটা ইনজেকশানের জন্য আমার ভাতিজা আজ মেডিক্যালের বেডে শুয়ে কাতরাচ্ছে। তাকে আমরা সঠিক চিকিৎসা দিতে পারছি না। অথচ হোটেল মালিক আমার ভাতিজার চিকিৎসা করাবে বলে আশ্বাস দিয়ে যাচ্ছে। আমরা টাকার জন্য চিকিৎসা করাতে পারছি না। আমার ভাতিজা যদি চিকিৎসা বিনে মারাই যায় তাহলে তাদের এ কেমন সহানুভূতি। এখন আমরা মানুষের দরজায় হাত পেতেছি। ডাক্তার বলেছে, তার চিকিৎসা করাতে ৩ লক্ষ টাকা লাগবে। বর্তমানে তার আবস্থা খুবই সোচনীয়। কোন হৃদয়বান ব্যাক্তি হোসাইনকে দেখতে ও সহযোগিতা করতে যোগাযোগ করুণ, হোসাইনের ফুপু রোজিনা আক্তার সাথী মোবাইল নং ০১৩০৬০৮১৪৮০ এই নাম্বারে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-০৯-২০১৯ ০৩:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1116 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com