ফারিয়াকে নিয়ে ইফতেখারের যাত্রা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন

  

ফারিয়াকে নিয়ে ইফতেখারের যাত্রা

ডেস্ক রিপোর্টঃ
১০-০৯-২০১৯ ০৯:৪৪ পূর্বাহ্ন
ফারিয়াকে নিয়ে ইফতেখারের যাত্রা

বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। এরপর ‘দেহরক্ষী’, রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান ওয়ে’, ‘বিজলী’ সিনেমা নির্মাণ করেন। সাধারণত তার নির্মিত সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেন ইয়ামিন হক ববি। তবে এবার এই নির্মাতা তার বলয় ভেঙে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করছেন।

গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইফতেখার চৌধুরীর নতুন সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

এ প্রসঙ্গে পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘মৌলিক অ্যাকশন গল্পে সিনেমাটি নির্মিত হবে। এবারের সিনেমায় অ্যাকশনের নতুন কিছু কৌশল দেখানোর ইচ্ছে আছে। এতে নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে নিয়েছি।’

নুসরাত ফারিয়া প্রসঙ্গে এ পরিচালক বলেন, ‘ফারিয়ার ইংরেজি উচ্চারণ খুব ভালো এবং তিনি ভালো ফাইট পারেন। আমাদের সিনেমার চরিত্রের জন্য এই বিষয় দু’টি প্রয়োজন ছিল। তা ছাড়া চরিত্রটির সঙ্গে তাকে একদম যথার্থ মনে হয়েছে, তাই তাকে নিয়েছি।’

ইফতেখার চৌধুরীর এই সিনেমায় নায়িকা হিসেবে ফারিয়া থাকলেও নায়ক হিসেবে কে থাকছেন তা এখনো জানা যায়নি।

উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও এখন চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। তিনি ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। সিনেমাটি ২০১৫ সালের ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পায়। এরপর ‘হিরো ৪২০’ সিনেমায় কাজ করেন। সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটি ২০১৬ সালে মুক্তি পায়। এছাড়া ২০১৭ সালের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বাদশা’ সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেন তিনি। সিনেমাটি ভারত-বাংলাদেশে একই সময় মুক্তি পায়।


ডেস্ক রিপোর্টঃ ১০-০৯-২০১৯ ০৯:৪৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 556 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com