উল্লাপাড়ার সলপে অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল তৈরি করায় জরিমানা
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৯-০৯-২০১৯ ০৭:০৭ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ার সলপে অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল তৈরি করায় জরিমানা
উল্লাপাড়া প্রতিনিধিঃ সোমবার উল্লাপাড়ার সলপ রেলওয়ে স্টেশন বাজারে দুই ঘোল ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ কাযার্লয়ের সহকারি পরিচালক মাহমুদুর রহমান ঘোল ব্যবসায়ী আব্দুল খালেক ও আব্দুল মালেককে দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল তৈরির জন্য ৪ হাজার টাকা করে জরিমানা করেন। এসময় উল্লাপাড়া স্বাস্থ্য বিভাগের নিরাপদ খাদ্য কর্মকতার্ এস. এম. শহিদুল ইসলাম রন্টু, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলী আহমেদ রতন ও উল্লাপাড়া থানা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। স্যানিটারি ইন্সপেক্টর আলী আহমেদ রতন জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৯-০৯-২০১৯ ০৭:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2332 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ