বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা, নারী নিহত
০৬ মে, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

  

বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা, নারী নিহত

নিউজরুম
০৯-০৯-২০১৯ ০৩:২৮ অপরাহ্ন
বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা, নারী নিহত

ঠাকুরগাঁওয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৭ বাসযাত্রী।

সোমবার ভোরে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে জেলা বিজিবি ক্যাম্পের দক্ষিণে হাজিরমোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম জানা যায়নি। তার বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায়।

ঠাকুরগাঁও হাইওয়ে পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, বাসটি রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উত্তরা থেকে পঞ্চগড় তেঁতুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।ঠাকুরগাঁও শহরে প্রবেশকালে বাসটি নিয়ন্ত্রণ হারায়।

দ্রুতগতির বাসটি এসময় বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। পিলারটি ভেঙে সড়কে উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. প্রভাষ কুমার দাশ বলেন,এ দুর্ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।১৫ জনের চিকিৎসা চলছে হাসপাতালে।


নিউজরুম ০৯-০৯-২০১৯ ০৩:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 832 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com