শিরোনামঃ
নিউজরুম ০৯-০৯-২০১৯ ০৩:২৫ অপরাহ্ন |
মুলাদীতে বালুর কার্গোর ধাক্কায় আড়িয়ালখা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ মৎস্যচাষীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সানাউল্লাহ সিকদার।
রোববার রাত সাড়ে ৩টার দিকে মুলাদী থানা পুলিশ উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট ও জালালপুর এর মাঝমাঝি এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে নাতিরহাটের দক্ষিণ পাশে আড়িয়ালখা নদীতে সিলেটগামী একটি বালুবোঝাই কার্গো বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা ৬ জন নদীতে ছিটকে পরেন।
সাঁতরে সবাই পাড়ে উঠতে পারলেও সানাউল্লাহ নিখোঁজ হন। নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সানাউল্লাহর ভাই বেলায়েত সিকদার বাদী হয়ে কার্গোচালক সাইফুল ইসলাম, গ্রিজার হাবিবুর রহমানসহ চারজনকে আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com