শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০৯-২০১৯ ০১:০০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে এক শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকতারুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদৎ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম ও বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন প্রমুখ। উক্ত শোভাযাত্রায় তাড়াশ সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীরা অংশ গ্রহন করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com