শিরোনামঃ
নিউজরুম ০৭-০৯-২০১৯ ০৬:৫৬ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগন্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগেন নতুন অফিস উদ্ভোধন করা হয়েছে। দলীয় নেতা কর্মী ও এলাকার জন সাধারনকে নিয়ে মালতি নগর আম তলা চত্বরে ফিতা কেটে অফিসটির শুভ উদ্ভোধন করেন, সিরাজগন্জ - ৩ রায়গন্জ, তাড়াশ - সলঙ্গার মাটি, মানুষের নেতা, উন্নয়নের রুপকার, মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
এ সময় নেতা কর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল করিম ভোলার পরিচালনায় শুক্রবার বিকেল ৫ টায় এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ। সম্মানীত বিশেষ অতিথি বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, সহ সভাপতি আব্দুল হান্নান নান্নু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম হুদা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।এলাকা বাসীর বিভিন্ন দাবীর প্রক্ষিতে উপস্থিত বক্তাগনের তুলে ধরা এলাকার বিভিন্ন রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট,শিক্ষা প্রতিষ্ঠানের অব কাঠামো গত উন্নয়ন সহ বিভিন্ন দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে পর্যায় ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com