সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রসেস মিলে পরিত্যাক্ত ছেড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
০৭ মে, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রসেস মিলে পরিত্যাক্ত ছেড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৭-০৯-২০১৯ ০৬:১০ অপরাহ্ন
সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রসেস মিলে পরিত্যাক্ত ছেড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুরে অবৈধ প্রসেস মিলে পরিত্যাক্ত ছেড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শাকিল (৭) এলাকার তাঁত শ্রমিক রবি শেখের ছেলে ও স্থানীয় মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র। 

সদিয়াচাঁদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর ২ টার দিকে পাসু খানের তাঁতের সুতা রং করার প্রসেস মিলে বিদ্যুৎ সংযোগের ছেড়া তার পাশের জলাশয়টিতে পড়ে ছিল। তখন শিশু শাকিল হঠাৎ করে সেখানে গোসল করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে সংযোগ বিচ্ছিন্ন করে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটি মৃত্যুর ঘটনায় নিয়ে এলাকা জুড়ে শোক ও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন মৃত্যু এলাকার কেউ মেনে নিতে পারছেনা।
নিহতের বাবা রবি শেখ অভিযোগ করে বলেন, প্রসেস মিলের মালিকের অবহেলার কারনেই তার ছেড়া তারে বিদ্যুতায়িত হয়ে আমার একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে। আমি তার দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। 
ঘটনার বিষয়ে প্রসেস মিলের মালিক পাসু খান জানান, আমি বাইরে থাকায় কিছু জানিনা। 
এদিকে বিষয়টি নিয়ে এণায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৭-০৯-২০১৯ ০৬:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 694 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com